২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বৈঠক

২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সদস্যরা বুধবার প্রথম বৈঠক করলেন বঙ্গভবনে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ বৈঠকে পরবর্তী তিন মাসে নিজেদের করণীয় নিয়ে আলোচনা করেছেন উপদেষ্টারা। ৩৪টি মন্ত্রণালয়ের কোন দায়িত্বে ১০ উপদেষ্টাদের কারা থাকছেন তা এখনো ঠিক হয়নি। বৈঠক শেষে এভাবেই একে একে বেরিয়ে এসেছেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুফিয়া রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আজিজুল হক, সাবেক মন্ত্রি পরিষদ সচিব ড. আকবর আলী খান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুল হক, স্কলাস্টিকা স্কুলের চেয়ারপারসন ইয়াসমীন মুরশিদ, সাবেক সচিব ধীরাজ কুমার নাথ, আইন ও সালিশ কেন্দ্রের প্রধান এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব সিএম শফি সামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 02:15 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

প্রথম বৈঠক