নিরাপত্তা বলয়ে সুধা সদন
একদিন আগেও বাড়িটি গমগম করতো। বাড়িটি এখন শান্ত। মিছিল নেই, নেই উচ্চস্বরে জয়ধ্বনি। রাজনীতিবিদরা এখনও নিয়মিত এখানে আসলেও সোমবার থেকে এখানে তেমন শব্দ নেই।
বিরোধী দলের নেতা শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নেওয়ার পর তার সুধাসদনের বাড়ি আর ধানমণ্ডি ৩ নম্বরের কার্যালয় এখন অনেক শান্ত।
দলনেত্রীর সঙ্গে দেখা করতে আগে যারা সহজেই সুধ সদনে চলে যেতেন তাদের জন্য ওই গন্তব্য এখন আর সহজ নয়। প্রিয় নেত্রীকে এক ঝলক দেখার জন্য কঠোর ওই নিরাপত্তা ব্যবস্থা পার হয়েই তাদে যেতে হবে।
সোমবার এ সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরী সোমবার বিকেলেও দেখেছেন সুধা সদনের মূল ফটকটি এখন নীরব। নেতা-কর্মীরা কোনো শ্লোগান দিচ্ছেন না সেখানে।
