বাজিতপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
বাজিতপুর উপজেলার মাইচগ্রামে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরমান (৩২) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হন আরো শতাধিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আহতদের মধ্যে গুলিবিদ্ধ আজহার (২৮), ফারুক (২৮), নাজমা (১৮), হারুন (২০), শফিকুল (১৪), আকরাম (১১), নেকবর (৪২) ও তৌফিককে (৩৮) ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে অন্তত ২০ রাউন্ড গুলি বিনিময় হয়।
