২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ছাড়তে পারলেন না শফিক রেহমান

বিভিন্ন প্লেনের চার চারটি টিকিট পকেটে নিয়েও শনিবার রাতে দেশ ছাড়তে পারলেন না দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 11:28 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ইমিগ্রেশন সূত্রগুলো জানায়, ঢাকা আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে লন্ডনের উদ্দেশ্যে দুবাইগামী অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে উঠে বসেছিলেন শফিক রেহমান। বিমানটি ছাড়ার কথা ছিল রাত সাড়ে ৯টায়। কিন্তু বিমানটি রানওয়েতে চলতে শুরু করার পর কর্তৃপক্ষের নির্দেশে বিমানটি থামানো হয় এবং শফিক রেহমানকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বিমানবন্দর কর্মকর্তারা জানান, শফিক রেহমানের পকেটে তারা একই তারিখের চারটি ভিন্ন ভিন্ন ফ্লাইটের টিকিট পেয়েছেন। চারটি টিকিট হলো মালয়েশিয়া এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং অ্যামিরেটস এর।

শফিক রেহমানকে দেশ ছেড়ে পালানো থেকে বিরত রাখতে বিমানবন্দরে উপস্থিত যায়যায়দিনের ছাঁটাইকৃত বিক্ষুব্ধ সাংবাদিকরা তখন তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের কারণ দেখিয়ে শুক্রবার অনির্দিষ্টকালের জন্য যায়যায়দিন বন্ধ ঘোষণা করেন রেহমান। সেইসঙ্গে ১০৪ জনকে চাকরিচ্যুত করা হয়। এদের অধিকাংশই সাংবাদিক।

এর ্রপতিবাদে পত্রিকাটির সিনিয়র রিপোর্টার এহসানুল হক বাবু শফিক রেহমানের এই সিদ্ধান্তের প্রতিবাদে অন্যান্য সাংবাদিকদের পক্ষে তার (রেহমান) বিরুদ্ধে আদাবার থানায় একটি সাধারণ ডায়রি করেন।