২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে জাতিসংঘের বিদেশি মিশনের সফর স্থগিত

বাংলাদেশে জাতিসংঘের সব সংস্থায় বিদেশি মিশনের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বাংলাদেশের জাতিসংঘের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার দেওয়া এক আদেশে বলেন।

উদ্ভুত পরিস্থিতির কারণে ওই আদেশে রোববার একদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে জানান, ওই আদেশে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জাতিসংঘ গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে মিশন স্থগিত করা সংক্রান্ত আদেশটি প্রত্যাহার করে নেওয়া হবে।

উল্লেখ্য, এদেশে জাতিসংঘের মোট ১৬টি সংস্থা কাজ করছে। এসব সংস্থায় ১৭০ জন বিদেশি ও ৯০০ জন বাংলাদেশি কাজ করছেন।