সাবেক রাষ্ট্রপতির বাসভবনে হামলা
আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শনিবার নগরীর গোড়াচাঁদ দাস রোডে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের বাসভবনে হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিল শেষে বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আব্দুর রহমানের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। ভাংচুর করে জানালা-দরজাসহ ঘরের অন্যান্য আসবাবপত্র । এ সময় বাড়িতে কোন নিরাপত্তা কর্মী ছিল না।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
