ঢাবির ছুটি ৯ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস পূর্ব ঘোষনা অনুযায়ী ২৯ অক্টোবর থেকে খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটি বাড়ানোয় ৯ নভেম্বর পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। স্থগিত থাকবে সব পরীক্ষাও। এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।
উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের উপস্থিতিতে সিন্ডিকেটের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
