মুন্সীগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এক সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
দক্ষিণ গোয়ালগাঁও ও পূর্ব গোয়ালগাঁও গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে দ্বীন ইসলাম (২৮), মনির হোসেন (৩৫) ও রোজিনা ওরফে সাহেরাসহ (৪২) বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে এসে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনা নিয়ে ওই দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। বর্তমানে এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার হয় বলে এলাকাবাসী অভিযোগ করে।
