পৃথকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা
ঈদের দিন বুধবার সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা আলাদা আলাদাভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বঙ্গভবনে সকাল ১০টায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
এছাড়া প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভবনে প্রথমে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে এবং পরে সর্বস্তরের মানষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩ নং সড়কে দলীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পৃথকভাবে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি ।
