ঝিনাইদহে ‘ক্রসফায়ারে’ ইউপি সদস্য নিহত
হরিণাকুণ্ডু উপজেলায় সোমবার ভোররাতে পুলিশের ‘ক্রসফায়ারে’ শেখ ভাইনা ইউনিয়ন পরিষদ সদস্য ইসাহাক আলী (৪২) নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অবৈধ একটি পিস্তলসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইসাহাককে তার নিজগ্রাম বাকচুয়া থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার করার জন্য পুলিশ রাত ৩টার দিকে ভাইনা সেতুর কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ‘ক্রসফায়ারে’ ইসহাক নিহত হয় ।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয় ।
ইসাহাকের বিরুদ্ধে হরিনাকুণ্ডু থানায় ছয়টি হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
