বড়লেখায় সংঘর্ষ, ভাংচুর,গুলি॥ আহত ২০০,আটক ১৯
বড়লেখায় রোববার রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ কমপক্ষে দুই শ’ লোক আহত হয়েছেন। ভাংচুর ও লুটপাট করা হয়েছে প্রায় এক শ’ দেকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৩ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এছাড়া ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ১৯ জনকে।
পুলিশ জানায়, উপজেলা সদরের হাজিগঞ্জ বাজারে গাজিটেক ও আকুলনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে আলু বেচা--কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাত ৯ টার দিকে উভয় গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ সংঘর্ষে লিপ্ত হয় এবং তা থেমে থেমে চলে রাত প্রায় ১টা পর্যন্ত।
সংঘর্ষে আহত চার পুলিশের মধ্যে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বড়লেখায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
