সারাদেশে ঈদের জামাত কখন, কোথায়?
দেশের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের যাবতীয় প্রˉ‘তি নেওয়া হয়েছে। নফহবংি২৪.পড়স এর জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনঃ
রাজশাহীঃ
রাজশাহীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় হজরত শাহ মুখদুম (রহ-) মাঠে। সাহেববাজার বড় রাস্তায় সকাল পৌনে নয়টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল নয়টায়, রাজশাহী ক্যান্টনমেন্ট জামে মসজিদে সকাল আটটায় প্রথম জামাত ও সকাল নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মহানগর ঈদগাহ্ ময়দান, টিকাপাড়া, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগাহ্ ময়দান; রাজশাহীর তেরখাদিয়ায় বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী মেডিকেল কলেজ জামে মসজিদ, উপশহর মারকাজ মসজিদ, আমবাগানের ফিশারি অফিস মাঠ, হাজি লাল মোহাম্মদ ঈদগাহ্ ময়দান, রাজশাহী জজকোর্ট ঈদগাহ্ ময়দান, পাঁচানীর মাঠ ঈদগাহ্ ময়দান, উপশহর ঈদগাহ্ ময়দান, উপশহর হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ্ ময়দান, ইসলামপুর ঈদগাহ্ ময়দান, তালাইমারী মাদ্রাসা প্রাঙ্গণ, লোকনাথ স্কুল প্রাঙ্গণ, হেতেম খাঁ বড় মসজিদসহ নগরীর শতাধিক স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এসব জামাতের সময়সূচি স্থানীয়ভাবে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।
খুলনা: খুলনা মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় টাউন জামে মসজিদে। এ ছাড়া মশ্বেরপাশা ঈদগাহ্ ময়দান, দৌলতপুর আঞ্জুমান রোড ঈদগাহ্ ময়দান, বিএল কলেজ ঈদগাহ্ ময়দান, মারিকতলা জামে মসজিদ, রেলিগেট জামে মসজিদ, মশ্বেরপাশা বসিকপাড়া বায়তুল মামুর জামে মসজিদ ঈদগাহ্ ময়দান, ইকবালনগর জামে মসজিদ ঈদগাহ্ ময়দান, ফারাজিপাড়া জামে মসজিদ ঈদগাহ্ ময়দান, ইসলামাবাদ ঈদগাহ্ ময়দান, নিরালা ঈগাহ্ ময়দান, গোবরচাকা ঈদগাহ্ ময়দান, বসুপাড়া ঈদগাহ্ ময়দান, খালিশপুর ঈদগাহ্ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালঃ
বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। এখানে মহিলাদের জন্যও জামাতের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নগরীর পরেশ সাগর মাঠ, পুলিশলাইন মাঠ, ওয়াপদা কলোনি ঈদগাহ্ ময়দান, জামে এবায়েদুল্লাহ মসজিদ, জামে কসাই মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ, জেলখানা মসজিদ, মাহমুদিয়া মাদ্রাসা, সাগরদী মাদ্রাসা, পাওয়ার হাউস জামে মসজিদ, বিএম কলেজ, নিউ ভাটিখানা, বাকলার মাঠ, দপ্তরখানা, ফকিরবাড়ী মসজিদ, স্টিমারঘাট মসজিদসহ আরও কিছু স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেটঃ
সিলেটে সর্বব”হৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহে সকাল নয়টায়। হাজি কুদরতউল্লাহ জামে মসজিদে সকাল নয়টায় ও সাড়ে নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, আলিয়া মাদ্রাসা মাঠে সাড়ে আটটায়, শাহজালাল (রহ-) দরগাহে নয়টায় ও শাহপরান (রহ-) দরগাহে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কুমিল্লাঃ
কুমিল্লায় ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
বগুড়াঃ
বগুড়ায় কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। এ ছাড়া নিশিন্দারা ঈদগাহ্ মাঠ, আলতাফুন্নেছা খেলার মাঠ, করনেশন ইনস্টিটিউশন, কাটনারপাড়া, মাটিডালি, মালতিনগর এমএস ক্লাব মাঠ, ঝোপগাড়ী ও মোস্তফাবিয়া আলীয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নোয়াখালী: নোয়াখালীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল পৌনে নয়টায় শহীদ ভুলু আউটার স্টেডিয়ামে ও নয়টায় মাইজদী জামে মসজিদে।
দিনাজপুরঃ
দিনাজপুরে ঈদের প্রধান প্রধান জামাত সকাল নয়টায় গোর-এ-শহীদ বড় ময়দান, ঈদগাহ্ আবাসিক এলাকা ময়দান, উপশহর ৩, ৪ ও ৮ নম্বর ময়দান, কেবিএম কলেজ ময়দান, রাজবাড়ী মাঠ, আহলে হাদিস জামাত, দিনাজপুর ইনস্টিটিউট, লালবাগ মাঠ ও চেরাডাঙ্গী ঈদগহ্ ময়দানে।
ফরিদপুরঃ
চানমারী ঈদগাহ্ ময়দানে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে ফরিদপুরের প্রধান ঈদের জামাত। এ ছাড়া সরকারি ইয়াসিন কলেজ ময়দান, অম্বিকা ময়দান, ফরিদপুর পুলিশলাইন ময়দান, জেলখানা মাঠ, কমলাপুর গোরস্থান ও পানি উন্নয়ন বোর্ড ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামঃ
পবিত্র ঈদুল ফিতরে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ২২৯টি ঈদের জামাত হবে। চট্টগ্রাম ঈদ জামাত কমিটি এবং সিটি করপোরেশন নগরীর ২২৬টি স্থানে এসব ঈদের জামাতের আয়োজন করেছে।
সিটি করপোরেশনের আয়োজনে নগরীতে প্রধান জামাত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল আটটা ও নয়টায়। করপোরেশনের উদ্যোগে লালদীঘি ময়দানে সকাল নয়টায় জামাত হবে। এ ছাড়া ৪১টি ওয়ার্ডে কমিশনারদের তত্ত্বাবধানে একটি করে প্রধান জামাতসহ মোট ১৩১টি ঈদের জামাত (১৩০টি স্থানে) অনুষ্ঠিত হবে বলে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো- সাইফুদ্দিন জানান।
কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ৯৬টি স্থানে ৯৮টি ঈদের জামাত হবে। এর মধ্যে প্রধান জামাত হবে এম এ আজিজ স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায়। আন্দরকিল্লা শাহী জুমা মসজিদে সকাল সাড়ে আটটায় ও পৌনে ১০টায় এবং লালদীঘি আঞ্চলিক ঈদগাহ ময়দানে সকাল আটটায় ও পৌনে নয়টায় জামাত হবে।
জেআই মাদ্রাসা মসজিদ এবং আছদগঞ্জে ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে সকাল সাড়ে সাতটায়,
সকাল সকাল আটটায় ঃ পাথরঘাটা হাজি সুফি সোবহান সওদাগর ও নূরনাহার বেগম জুমা মসজিদ এবং মধু ব্যাপারী হাজি নজু মিয়া লেইন মসজিদে।
সকাল সাড়ে আটটা ঃ প্যারেড ময়দান, বন্দর কলোনির সব জামে মসজিদ, পলোগ্রাউন্ড রেলওয়ে ময়দান, জাম্বুরি ময়দান, আমানত খান (রহ-) দরগাহ মসজিদ ময়দান, মেট্টোপলিটন পুলিশলাইন ময়দান, দামপাড়া পুলিশলাইন মসজিদ, নাসিরাবাদ হাউজিং সোসাইটি ময়দান, জুবিলী রোডে হাজি গোলাম রসুল ওয়াক্ফ এস্টেট জামে মসজিদ, পাঁচলাইশ আমিন জুট মিল মসজিদ, ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, শেরশাহ কলোনি ময়দান, বায়তুল কাদের মসজিদ, কুলগাঁও হাজি ছালেহ উচ্চ বিদ্যালয় ময়দান, মোহরা মসজিদে নূরিয়া কাদেরিয়া ঈদগাহ, চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি জামে মসজিদ, দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি জামে মসজিদ, কালুরঘাটে আল-আমিনবাড়িয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, ধনিয়ালাপাড়ায় বায়তুশ শরফ জুমা মসজিদ, বায়েজিদ বোস্তামী (রহ-) দরগাহ মসজিদ, গাউসুল আজম জিলানী (রহ-) মসজিদ, চন্দনপুরা দার”ল উলুম আলিয়া মাদ্রাসা, লালখান বাজার মাদ্রাসা, জমিয়তুল উলুম মাদ্রাসা, মেহেদীবাগ সিডিএ কলোনি মসজিদ, স্টেশন রোড মসজিদ, পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ, ওমরগণি এমইএস কলেজ ময়দান, দেওয়ানবাজারে ইসলামি একাডেমী, খুলশীতে নিউ ঝাউতলা মসজিদ, অক্সিজেনে মসজিদে বায়তুছ ছালাম ঈদ জামাত ময়দান, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদ, কোর্ট বিল্ডিং মসজিদ, সদরঘাট পুরাতন পোর্ট কলোনি ঈদ জামাত ময়দান, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ, খাতুনগঞ্জ শমসের খান ওয়াক্ফ জামে মসজিদ, ঘাটফরহাদবেগ আতরজান বিবি মসজিদ, কদম মোবারক শাহী জামে মসজিদ, দেওয়ানহাট ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টার ময়দান, পতেঙ্গা হোসেন আহমদপাড়া জুমা মসজিদ, বন্দরটিলা দক্ষিণ হালিশহর কাটাখালি হজরত আলী শাহ (রহ-) প্রাথমিক বিদ্যালয়, হালিশহর হাউজিং এস্টেট বিডিআর ময়দান, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারি স্কুল ময়দান, পাহাড়তলী নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী সরদার বাহাদুর ঈদগাহ ময়দান, ফয়’স লেক নূরিয়া কমপ্লেক্স ঈদগাহ ময়দান, খুলশী মসজিদ-এ-আবু হুরায়রাহ, নাছিরাবাদ বয়েজ স্কুল ময়দান, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল ইসলামি কমপ্লেক্স, লালিয়ারহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আমবাগান গিরিধারা আবাসিক এলাকা জামে মসজিদ, গনি বেকারি হজরত মোল্লা মিসকিন শাহ (রহ-) মসজিদ, বকশিরহাট শরীয়তউল্লা সওদাগর জুমা মসজিদ, বকশিরহাট পীরবদর আউলিয়া জামে মসজিদ, আসদগঞ্জ জামে মসজিদ, আলকরন বায়তুল মামুর জামে মসজিদ, ফিরিঙ্গিবাজার জামে মসজিদ, বালিয়া কামাল-ই-ইসকে মোস্তফা (দ-) কমপ্লেক্স, ফিরিঙ্গিবাজার জেএম সেন হাইস্কুল ময়দান, স্ট্রান্ড রোড বাংলাবাজার রশিদ বিল্ডিং, মোমিন রোডে শাহ আনিছ জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকায় বি ব্লক জামে মসজিদ, বহদ্দারহাট পূর্ব ফরিদেরপাড়া মসজিদ, টাইগারপাস কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান, হামজারবাগে হামজা খাঁ জামে মসজিদ, পাঁচলাইশে হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা, ঝাউতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ, মসজিদে বায়তুর রহমান ঈদ জামাত ময়দান, বায়তুল আজিজ জামে মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দান, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, ঘাটফরহাদবেগ বায়তুন নূর জামে মসজিদ, আছদগঞ্জ শুঁটকিপট্টি জামে মসজিদ, হাজি সোবহান সওদাগর জামে মসজিদ, আমবাগান ছিন্নমূল জামে মসজিদ, মসজিদ-ই-নূর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, হক সাহেব জামে মসজিদ, হাজি ছালেহ জহুর জামে মসজিদ, বায়েজিদে গাউছুল আজম জামে মসজিদ।
সকাল পৌনে নয়টা: লালদীঘি ঈদগাহ ময়দান, বাকলিয়া মিয়া খাননগর মাদ্রাসা, মোজাহার”ল উলুম ঈদগাহ ময়দান, দক্ষিণ পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড হজরত ওমর ফার”ক (রহ-) জুমা মসজিদ।
সকাল নয়টা: পলোগ্রাউন্ড রেলওয়ে ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, হাজি নজু মিয়া সওদাগর জুমা মসজিদ, জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা।
সকাল পৌনে ১০টা: আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ।
