২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে ঝাড়ফুঁকে এক প্রতিবন্ধি শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীর শীতলপুর গ্রামে শনিবার রাতে কবিরাজের ঝাড়ফুঁকে সাগরিকা (৮) নামে এক আদিবাসী প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

রোববার শিশুটির বাবা কবিরাজ লিটন মুরমুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তার স্ত্রী সেলিনা মুরমুকে গ্রেপ্তার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ৯ টার দিকে বদিনাথ সরেনের প্রতিবন্ধী শিশু সাগরিকাকে ভালো করার আশায় কবিরাজ লিটন মুরমুর বাড়িতে নিয়ে যায়। কবিরাজ এসময় শিশুটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ঝাড়ফুঁক শুরু করলে এক পর্যায়ে শিশুটি মারা যায়। 

শিশুটির বাবা বদিনাথ সরেন অভিযোগ করে বলেন, কবিরাজ ঝাড়ফুঁকের নামে যেভাবে বুকের উপর আঘাত করছিল তাতে শিশু না হয়ে বড় মানুষ হলেও সে মারা যেত। এভাবে ঝাড়ফুঁক করার প্রতিবাদ জানালেও কবিরাজ তা শোনেনি বলে তিনি অভিযোগ করেন। এক পর্যায়ে শিশুটি মারা গেলে কবিরাজ তড়িঘড়ি করে পালিয়ে যায়।