২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে মা-মেয়ে হত্যাকাণ্ডে গ্রেফতার ১

রাজশাহীর গোদাগাড়ীতে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় পুলিশ এখনও কোন ক্লু উদ্ধার করতে পারেনি। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার ভোরে তরিকুল নামের একজনকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

জানা গেছে, ধোপা পাড়া যৌবন গ্রামের ইসলাম ডাকাতের ছেলে তরিকুলকে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করে।

গোদাগাড়ী থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম গ্রেফতারকৃত তরিকুলকে রাজশাহীর ক’ অঞ্চলের প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

এসআই নজরুল ইসলাম জানান, তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলায় পুলিশ ছয়জনকে সন্দেহ করছে। তবে এখনই তাদের নাম বলা যাবে না।

গোদাগাড়ী থানার ওসি নুরুল আমিন জানান, হত্যাকারীরা লুট ও ধর্ষণ করতে গিয়েছিল সৌদি প্রবাসী বজলুর রহমানের বাড়িতে। নিজেদের বাঁচাতে তারা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা কোনকিছুই লুট করেনি বলে জানান তিনি। কয়েক দিনের মধ্যে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।