২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী শহর রক্ষা বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশ জারি

রাজশাহী শহর রক্ষা বাঁধের ১৭ কি.মি. এলাকার ওপরে অবস্থিত সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ গোলাম ফারুক বৃহ¯পতিবার রাজশাহীর জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীকে এই আদেশ দেন।

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সদস্য অ্যাডভোকেট আবু আসলাম গত ৬ সেপ্টেম্বর রাজশাহীর সিনিয়র সহকারী জজ আদালতে শহর রক্ষা বাঁধের ওপর পূর্বে শ্যামপুর থেকে পশ্চিমে সোনাইকান্দি পর্যন্ত ১৭ কি.মি. এলাকার  ওপর বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানিয়ে জনস্বার্থে একটি মামলা দায়ের করেন। এই মামলায় রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে বিবাদী করা হয়।

বাদী তার এজাহারে বলেন, রাজশাহী শহর রক্ষা বাঁধ একটি জাতীয় স¤পদ এবং রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই বাঁধের ওপরে ৪৯০টি অবৈধ স্থাপনা রয়েছে যা বাঁধের স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া বাঁধের ওপরে রাস্তা তৈরি করে ট্রাকযোগে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাঁধের প্রভূত ক্ষতি সাধিত হচ্ছে।

রাজশাহী শহর রক্ষা বাঁধ রক্ষায় বিবাদীরা কোনরকম পদক্ষেপ গ্রহণ না করায় বাদী আদালতের হস্তক্ষেপ কামনা করেন। এই জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় বুধবার শুনানী অনুষ্ঠিত হয়। বৃহ¯পতিবার বিচারক গোলাম ফারুক এই আদেশ দেন।

ওই আদেশে বাঁধের ওপরের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরে কেউ যেন বাঁধের ওপরের গাছ--পালা, ইট--পাথরসহ অন্যান্য প্রতিরক্ষা উপকরণ সরাতে না পারে কিংবা নতুন করে বাঁধের ওপর বাড়ী--ঘর, দোকান--পাট, অফিস--ক্লাব বা প্রতিষ্ঠান নির্মাণ করতে না পারেন সেজন্যও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ জারি করা হয়েছে।

বিচারক তাঁর আদেশে আরও উল্লেখ করেন, বাঁধের ওপর দিয়ে অবৈধ সড়ক নির্মাণ করে কেউ যেন ট্রাকযোগে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসকসহ পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের  সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।