২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে এখনো মন্দাভাব

শেয়ার বাজারে মন্দাভাব এখনো অব্যাহত আছে। রোববার সপ্তাহের প্রথম দিনেও শেয়ার বাজারের সূচকে টান পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 12:11 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

টানা তিন দিন উর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার ঢাকার শেয়ার বাজারে মন্দাভাব দেখা দেয়।

দিনের শুরুতে ডিএসই শেয়ারের সার্বিক মূল্যসূচক আগের দিনের তুলনায় ৭ দশমিক ৯৪ পয়েন্ট অর্থাৎ দশমিক ৬০ শতাংশ কমে দাঁড়ায় এক হাজার ৩০৩ দশমিক ৮০ পয়েন্টে। বৃহস্পতিবার এ সূচক ১০ দশমিক ২৯ পয়েন্ট অর্থাৎ দশমিক ৭৮ শতাংশ কমে গিয়েছিল।

ডিএসই শেয়ারের সাধারণ মূল্যসূচক আগের দিনের ১ হাজার ৫৫৭.২০ থেকে কমে  ১০ দশমিক ৯১১ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে গেছে।

সকাল পৌণে বারোটা পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকার। এর মধ্যে ৪২টি পণ্যের দাম বেড়েছে, ৭৯টির কমেছে অপরিবর্তিত রয়েছে ১৬টি। 

দিনের প্রথম ভাগে ডেসকো গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ১ এবং সামিট পাওয়ার লেনদেনের শীর্ষে অবস্থান করছিলো। বৃহস্পতিবারের ৩৭৭ টাকা থেকে ডেসকোর শেয়ারের দাম এদিন ৪.৫০ টাকা কমে যায়। এসময় কোম্পানিটির মোট ৭৩ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়।