২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আবার ওয়াইল্ড পোলিও

দেশে আবার পোলিও রোগের বিস্তার ঘটেছে। চলতি বছরেই দেশের গ্রামাঞ্চলে ১৫টি ওয়াইল্ড পোলিও আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। শিশুদের জন্য ভয়ঙ্কর এ রোগের বিস্তারের কারণে পোলিওমুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। নফহবংি২৪.পড়স সিনিয়র প্রতিবেদক নাইমুল হক জানাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

হু এর বিশেষজ্ঞ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে বর্তমান পোলিও পরিস্থিতি ‘বিপজ্জনক’।

জাতিসংঘের এই সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের মুম্বাইয়ের পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করে  পোলিও আক্রান্ত হওয়ার ঘটনাগুলো সম্পর্কে হু নিশ্চিত হয়েছে।

হু একাধিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, পোলিও প্রতিসেধকে উপস্থিত জীবিত ভাইরাসের কারণে নয়, বাইরের উৎস থেকেই ওয়াইল্ড পোলিও রোগের এ সংক্রমণ ঘটেছে। পোলিও প্রতিষেধকে জীবিত ভাইরাস থেকে সংক্রমণের সম্ভাবনা প্রতি ১০ লাখে এক।

সরকার ও হু কর্মকর্তাদের মতে, চলতি বছরের আট মাসের মধ্যে ১০টি জেলার ১২টি উপজেলায় শিশুদের পক্ষাঘাতের কারণ হিসেবে চিহ্নিত ওয়াইল্ড পোলিও এর সংক্রমণ ঘটেছে।

পোলিও আক্রমণের ভয়াবহতা স্বীকার করে নিয়ে ইপিআই কর্মসূচির পরিচালক ড. শাহজাহান বিশ্বাস নফহবংি২৪.পড়স কে বলেন, ‘ওয়াইল্ড পোলিও আক্রমণের ঘটনা আমরা সনাক্ত করেছি এবং এ পরিস্থিতি আশঙ্কাজনক’।

পোলিও পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা অবশ্য আরো একটি নেতিবাচক বিশেষণ ব্যবহার করেছেন। ইপিআই কর্মসূচির হু কনসালটেন্ট ড. কামরুল হাসান নফহবংি২৪.পড়স কে বলেন, ‘এটা অত্যন্ত বিপজ্জনক।’

ড. হাসান বলেন, ‘পোলিও রোগের বিস্তার ঠেকাতে আক্রান্ত এলাকার পাঁচ বছরের কম বয়সী সব শিশুদের মুখে খাবার প্রতিষেধক খাইয়ে এ  রোগের সংক্রমণ বন্ধ করতে হয়।আক্রান্ত রোগীর সংস্পর্শে আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় দেশের অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে এ রোগ’।

সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, পোলিও রোগের এ বিস্তার নিয়ে তারা উদ্বিগ্ন এবং এ বিষয়ে তারা সতর্ক রয়েছেন।

কোনও দেশে পরপর তিনবছর ধরে একজনও পোলিও রোগে আক্রান্ত না হলে ওই দেশ পোলিওমুক্ত দেশ হিসেবে হুয়ের সনদ লাভ করে। বাংলাদেশের ক্ষেত্রে প্রতিবেশী ভারতেরও সীমান্তবর্তী রাজ্যগুলোকেও পোলিওমুক্ত হতে হবে।

চলতি বছরের ২৬ জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলায় প্রথম পোলিও আক্রান্তের সন্ধান পাওয়া যায়। দ্বিতীয় জনের সন্ধান মেলে ১০ এপ্রিল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। ১৬ এপ্রিল ঢাকার হরিরামপুর উপজেলায় তৃতীয় পোলিও আক্রান্তের সন্ধান পাওয়া যায়। কিশোরগঞ্জের বাজিতপুর এবং অষ্টগ্রাম উপজেলায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম রোগীর খোঁজ পাওয়া যায় ১১ মে ও ৩০ মে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২৫ মে, ১৭ জুন, ২২ জুলাই এবং ২৩ আগস্টে চারটি পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়।

বরিশালের হিজলা ও মেহেদীগঞ্জে ৩১ মে এবং ৮ জুন দুজন পোলিও আক্রান্তের সন্ধান মেলে।

এছাড়া ২৫ জুন হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জে, ৮ আগস্ট নোয়াখালী সদরে, ২৬ জুলাই খুলনার তেরখাদা উপজেলায় এবং ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একজন পোলিও আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

যেকোনো বয়সেই পোলিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা শতকরা ৫০ ভাগ।

মানবদেহে পোলিও ভাইরাস প্রবেশের তিন থেকে ৩৫ দিনের মধ্যে এ রোগের লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে।

হু কনসালটেন্ট ড. কামরুল হাসান বলেন, ‘দেশের অন্য অঞ্চলগুলোতেও ওয়াইল্ড পোলিও আক্রান্ত আরো রোগী আছে বলে আমরা সন্দেহ করছি। সে অনুযায়ী পোলিও প্রতিষেধক খাওয়াতে সরকারকে আরো বেশি সংখ্যক জাতীয় টিকাদান দিবস (এনআইডি) পালনের পরামর্শ দেওয়া হয়েছে।’

গত জানুয়ারি মাসে প্রথম পোলিও আক্রান্তের সন্ধান পাওয়ার পর থেকে দেশের প্রতিটি স্থল বন্দর ও বিমান বন্দরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ অনুযায়ী পাঁচ বছর বয়সী প্রতিটি শিশুকে বাংলাদেশে প্রবেশের মুহূর্তেই টিকা খাওয়াতে হবে।

আগের তিন বছরে কোনো পোলিও আক্রান্তের সন্ধান না পাওয়াও ২০০৫ সাল থেকে জাতীয় টিকাদান দিবস পালন করা হচ্ছে না।