২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে বাংলাদেশী বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়েছে সৌদি মন্ত্রণালয়

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ৩ সদস্যের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অভিভাবকরা একটি নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত না করা পর্যন্ত স্কুলের অধ্যক্ষকে বিদ্যালয়ের ব্যাবস্থাপনা ও অর্থিক বিষয়ের দায়িত্ব নেওয়ার জন্য সৌদি শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।

ভেঙ্গে দেওয়া কমিটির তিন সদস্য হলেন নজরুল ইসলাম, শাহ আলম ও মোহাম্মদ জামালউদ্দিন। এদের মেয়াদ গত জুন মাসে শেষ হয়। তাদের বিদ্যালয় ব্যাবস্থাপনার দায়িত্বভার অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মোহাম্মদ হুসাইনের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।

সূত্র জানায়, অধ্যক্ষের কাছে লেখা রিয়াদের শিক্ষা বিভাগের মহাপরিচালক আব্দুল্লাজিজ ইবনে দিবানের এক চিঠিতে কমিটি ভেঙ্গে ফেলার এই নির্দেশ দেওয়া হয়। বর্তমান ব্যাবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকরামুল হকের এক অনুরোধের প্রেক্ষিতে এ সিধান্ত নেওয়া হয়। চিঠিতে বিদায়ী ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের অবিলম্বে ব্যাবস্থাপনার দায়িত্বভার ও তহবিল হস্তান্তরেরও নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মোহাম্মদ হুসাইন বলেছেন, ব্যাবস্থাপনা কমিটির বিদায়ী সদস্যরা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। 

তিনি আরো জানান, নির্বাচনের কাজ শুরু করার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার অপেক্ষায় আছি। তবে ঈদের ছুটির পরপরই তিনি নির্বাচন  অনুষ্ঠানের আশা করছেন বলেও উল্লেখ করেন।

স্কুল ব্যাবস্থাপনা কমিটির বিদায়ী ভাইস--চেয়ারম্যান শাহ আলম বলেছেন, আইজিসিএসই এবং জিসিই পরীক্ষায় বিদ্যালয়টি ১০০ ভাগ সাফল্য অর্জন করেছে।

তিনি আরো দাবি করেন, গত তিন বছরে বিদ্যালয়ের সামর্থ্য দিগুন, বিজ্ঞান গবেষণাগার আধুনিকায়ন, বিদ্যালয় গ্রন্থগার পূর্ণগঠন এবং অভিবাবক ও শিক্ষকদের মধ্যে আন্তঃসম্পর্ক শক্তিশালী করতে একটি নতুন সফটওয়্যার সংযোজন করা হয়েছে।