বিদ্যুতের দাবীতে ময়মনসিংহে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ
বিদ্যুৎ সংকটের সমাধান, অব্যাহত লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে ময়মনসিংহ শহরে জেলা ১৪ দল এক বিক্ষোভ মিছিল বের করে।
১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে মিছিলটি শিববাড়িতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বদর আহমেদ, সাদেক খান মিল্কী টজু, জাসদ নেতা অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ।
