২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্যুতের দাবিতে পিডিবির সাবস্টেশন ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা,ভাংচুর

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ ও নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার রাতে নগরীর হাদির মোড়, তালাইমারী, কাজলা ও বিনোদপুর এলাকার শত শত বিক্ষুব্ধ মানুষ তালাইমারীতে পিডিবির সাবস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

পরে বিক্ষুব্ধ জনতা গভীর রাত পর্যন্ত রাজশাহী--ঢাকা মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।

একই দিন সন্ধ্যায় দূর্গাপুর উপজেলা সদরে বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই শত শত বিক্ষুব্ধ মানুষ স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় বিক্ষোভকারীরা কর্মকর্তা--কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। পরে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্র“তি দিয়ে তারা মুক্তি পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ইফতারির পরপরই নগরীর তালাইমারী সাবস্টেশনের আওতাধীন হাদির মোড় ও তালাইমারী এলাকায় বিদ্যুৎ চলে যায়। কিন্তু মাগরিব ও তারাবির নামাজের সময়ও বিদ্যুৎ না আসায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। নামাজ শেষে মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করলে তাতে এলাকার শত শত বিক্ষুব্ধ মানুষ যোগ দেয়। টায়ার জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পিডিবির তালাইমারী সাবস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে তালাইমারীর বিক্ষোভ শেষ হওয়ার পরপরই পার্শ¦বর্তী কাজলা ও বিনোদপুর এলাকাবাসীও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। তারা রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজশাহী--ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ মানুষকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করে।