নড়াইলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
চিত্রা ব্রিজের পূর্বপাড়ের সংযোগ সড়কের আউড়িয়ায় শুক্রবার এক সড়ক র্দুঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হন আরো একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আউড়িয়া চৌরাস্তায় দ্রুতগামী একটি ট্রাক একটি মটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর আরোহী আবু তালেব (৩০) নিহত হন। অপর আরোহী ধ্র“বপাল মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
