২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিকদের সম্মানে এরশাদের ইফতার মাহফিল

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রোববার বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ইফতার মাহফিলে কানাডিয় হাইকমিশনার বারবারা রিচার্ডসন, অস্ট্রেলিয় হাইকমিশনার ডগলাস ফসকেট, পাকিস্তানি হাইকমিশনার আলমগীর বাসার খান বাবর, মালয়েশিয় রাষ্ট্রদূত দাতু আসারি বিন সানি, তুর্কি রাষ্ট্রদূত ফেরিট এরজিন, চীনের রাষ্ট্রদূত চাই সি, মরক্কোর রাষ্ট্রদূত আব্দুল হামিদ লাকুইট, রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ এস মালগিনভ। এছাড়া জাপান, নেপাল, লিবিয়া ও ভারতের ডেপুটি মিশন চিফ এবং নরওয়ে, ফ্রান্স ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।    

জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমদ ও পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।