২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই ভীখু সেই ভীখু নয়’

পাঠ্য বইয়ে গল্পটা ছিল। আমরা অনেকেই পড়েছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’। সেই গল্পের মূল চরিত্র ‘ভিখু’র মতোই এ যুগের ভিখুর দেখা মিলেছে নারায়নগঞ্জের ফতুল্লায়। তবে ভীখু ওসমান মোল্লা এখন ফতুল্লা থানা পুলিশ হেফাজতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মাদারীপুর জেলার শিবচর গ্রামের ওসমান মোল্লা(৬০) খুনের মামলায় দীর্ঘ ১৮ বছর জেল খেটে আট মাস আগে বের হয়। কিন্তু তার সাজা হবার কিছুদিন পর স্ত্রীর বিয়ে হয়ে অন্যত্র। স্বামী-সন্তান নিয়ে ভালোই কাটছিল তার সাবেক স্ত্রীর দিনগুলো। জেল থেকে বের হয়ে স্ত্রীর সুখের দিনগুলোতে ভাগ বসাতে চায় এ যুগের ভীখু ওসমান মোল্লা। প্রথমে স্ত্রীকে তার সঙ্গে চলে আসার অনুরোধ করে। কিন্তু স্ত্রী তার অনুরোধ কানে না তুললে হুমকি দেয়া শুরু করে ওসমান মোল্লা। তবে সমাপ্তি কিন্তু প্রাগৈতিহাসিক গল্পের মতো হয়নি। পুলিশে খবর দেন তিনি। গ্রেপ্তার হয় এই যুগের ভীখু।