২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

সদর উপজেলার আশ্বদিয়া ইউনিয়নের মৌলভীবাজারে শনিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহ জামাল (২৬) নিহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ জানায়, জামালের নেতৃত্বে শনিবার রাত দুটার দিকে সশস্ত্র ডাকাতরা মৌলভীবাজারের মনু মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। কিন্তু সব ডাকাত পালিয়ে গেলেও দলের সর্দার শাহ জামালকে জনতা ধরে ফেলে। এরপর গণপিটুনি দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়।

পরে সুধারাম থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলার আশ্বদিয়া ইউনিয়নের বদরপুর গ্রামে।

তার মৃত্যুর সংবাদ জানার পর পর এলাকাবাসী আনন্দ মিছিল বের করে।

পুলিশ জানায়, নিহত শাহ জামালের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, ছাড়াও পুলিশের উপর হামলাসহ ৯ টি মামলা রয়েছে।