২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক ট্রাইব্যুনাল (দ্বিতীয় সংশোধন) বিল পাস

জাতীয় সংসদে রোববার ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল (দ্বিতীয় সংশোধন) বিল, ২০০৬’ পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আইন মন্ত্রী বিলটি সংসদে উত্থাপণের জন্য স্পিকারের অনুমতি প্রার্থনা করলে বিরোধী দল আওয়ামী লীগের সদস্য রহমত আলী ও ফারুক খান আপত্তি তোলেন।

তারা বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্র¯তাব করেন। তাদের প্র¯তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এ আইনের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে প্রশাসনিক ট্রাইব্যুনালের আওতায় আনা হলো।

এছাড়া সংসদে ছয়টি বিলের ওপর সংসদীয় স্থায়ী কমিটির রিপোটও উত্থাপন হয়।

বিলগুলো হচ্ছে ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা বিল, ২০০৬’, ‘কারমাইকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০০৬’, ‘শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়, বরিশাল বিল, ২০০৬’, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০০৬’ ‘মাদ্রাসা শিক্ষা (সংশোধন) বিল, ২০০৬’ এবং ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০০৬’।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি আব্দুল হাই এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সামসুল আলম প্রামাণিক রিপোর্টগুলো উপস্থাপন করেন।