ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৫-২০০৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ক’ ইউনিট, সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ছ’ ইউনিট, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ‘খ’ ইউনিট ১ম শিফটের (রোল নং ১ থেকে ৫৪০০ পর্যন্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ ফেব্রুয়ারি (রোববার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ‘গ’ ইউনিট ১ম শিফট (রোল নং ১ থেকে ৫৪০০ পর্যন্ত), সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পযন্ত ‘গ’ ইউনিট ২য় শিফট (রোল নং ৫৪০১ থেকে অবশিষ্ট পর্যন্ত), দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ‘চ’ ইউনিট ১ম শিফট (রোল নং ১ থেকে ৫৪০০), বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘চ’ ইউনিট ২য় শিফট (রোল নং ৫৪০১ থেকে অবশিষ্ট পর্যন্ত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ঘ’ ইউনিট এবং সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অন্য কোন পরীক্ষা বন্ধ থাকবে।
