সাভারে ভাসমান লাশ উদ্ধার
সাভার উপজেলার আমিন বাজারের সালেহপুর ব্রীজের নিচ থেকে পুলিশ মঙ্গলবার দুপুরে ভাসমান একটি লাশ উদ্ধার করেছে। তার নাম শাহজাহান (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রীজের নিচে স্থানীয় এলাকাবাসী ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাভার থানার এসআই নুরুন্নবী দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ভাই লাশটি সনাক্ত করেছে। লাশটি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার খুরশেদ এর পুত্র। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
