বাগেরহাটে আগুনে পুড়ে মুদি দোকানদারের মৃত্যু
বাগেরহাট জেলার ফকিরহাটে সোমবার গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছে এক মুদি দোকানদার। নিহত মুদি দোকানীর নাম রুবেল।
রুবেলের পরিবারের সদস্যরা জানায়, রাতে সে যখন নিজের দোকানে ঘুমিয়ে ছিল তখন কে বা কারা তার দোকানে আগুন লাগিয়ে দেয়। সে দোকান থেকে বের হতে না পেরে ভেতরেই পুড়ে মারা যায়।
পূর্ব শত্র“তার জের ধরে এই আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
