কুষ্টিয়া পীরের আস্তানা থেকে দু’টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামে মঙ্গলবার ভোর রাতে পুলিশ এক ভন্ড পীরের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বোমা ও বেশকিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ গ্রামের সিদ্দিকিয়া দরবার শরীফের একটি ঘরে তল্লাশী চালিয়ে টেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটার দুটি বোমা, আধাকেজি কাচের গুড়া, ৫০ গ্রাম গন্ধক, ছয় ইঞ্চি করে লম্বা ৪০টি ইলেক্ট্রিক তার, স্কচটেপ ও ছয়টি পেন্সিল ব্যাপারী উদ্ধার করে।
এসময় পীর সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস আলীসহ মোট ছয় জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো: সিদ্দিকুর রহআন ওরফে ইদ্রিস আলী (৪৬), তার ভক্ত জিয়ারুল (২৫), সেলিম (৩০), দুলাল (১৮), রবিউল (৩০), আব্দুস সালাম (৩৫)।
আটককৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের সাথে জঙ্গিবাদের সম্পৃক্ততা আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
