২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নদী বাঁধ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ

পাবনায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে তিন কিলোমিটার বাঁধ নির্মাণ কাজে কর্তৃপক্ষের ব্যাপক দূর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 12:42 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সূত্র জানায়, তিন কিলোমিটার বাঁধ নির্মাণের নাম করে প্রভাবশালী কয়েকজন সিন্ডিকেট ঠিকাদার ও পাউবোর কতিপয় কর্মকর্তার সহযোগিতায় যমুনা নদীর পশ্চিম তীরে পানি উন্নয়ন বোর্ড “মেঘনা- যমুনা রিভার ইরিগেশন মিটিগেশন প্রকল্পের”নামে প্রায় ২৮ কোটি ৪ লাখ টাকা আÍসাৎ করা হয়েছে । 

এ কাজের উদ্দেশ্য ছিল পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনস্থ ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের জমির উৎপাদন শতভাগ নিশ্চিত করা এবং ১ লাখ ৮৪ হাজার একর নিজেদের উদ্দেশ্যে ব্যয় করা।

এশিয়া উন্নয়ন ব্যাংক, জাপান সরকার ও বাংলাদেশ সরকারের যৌথ সহায়তায় পাঁচ বছর মেয়াদী ২৫০ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার বাঁধ নির্মাণের প্রকল্পটি গ্রহণ করে।

স্থানীয় লোকেরা অভিযোগে জানায়, শুকনো মৌসুমের শুরুতেই বাঁধের ভাঙন থেমে যাওয়ায় দূর্নীতিবাজ কর্মকর্তারা পুরো ২৮ কোটি ৪ লক্ষ  টাকা আত্মসাৎ করে ফেলে। পাউবোর কর্মকর্তারা কাগজে কলমে ১৫ কোটি টাকার জিও ব্যাগ ও ১০ কোটি টাকা সিসি ব্লক তিন কিলোমিটার লম্বা বাঁধ নির্মাণে খরচ দেখিয়ে আÍসাৎ করে।

বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরাফত আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজ’কে বলেন, প্রকল্প বাস্তবায়নে কোন অনিয়ম হয়নি।