২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ইজতেমা ফেরত বাস খাদে: নিহত ১, আহত ৩৫

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ থেকে আখেরি মোনাজাত শেষে ফেরার পথে একটি রিজার্ভ বাস সোমবার ভোররাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কোমলদোগাছী নামক স্থানে খাদে পড়ে গেলে একজন নিহত ও অপর ৩৫ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামের ৪৬ জন মুসল্লি টঙ্গী থেকে একটি রিজার্ভ বাসে (বগুড়া-ব-৪৭০০) বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে দুইটার দিকে বাসটি বগুড়া-নওগাঁ সড়কের আদমদীঘি উপজেলার কোমলদোগাছী নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় নিহতের নাম জাবেদ আলী (৫৬)। সে নওগাঁর মান্দা উপজেলার গাংতা গ্রামের মৃত তহির উদ্দিনের পুত্র।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১২ জনকে নওগাঁ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।