সরকার চোরাচালানের নতুন রুট বন্ধ করে দেবে
সরকার জ্বালানি তেল, সার ও সয়াবিন চোরাচালানের আগের ১৩টি রুট বন্ধ করে দেওয়ায় চোরাকারবারিরা বিকল্প রুট ব্যবহার করছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চোরাচালান সম্পর্কিত এক বৈঠকে একথা জানানো হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে পুলিশের আইজি এবং র্যাব, বিডিআর ও কোস্ট গার্ডের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সীমান্ত এলাকার পাম্পগুলো থেকে জ্বালানি তেল চোরাচালান হয় কিনা তা জানার জন্যে এ পাম্পগুলোকে তদারকির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়।
