২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস--ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত ২৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 10:07 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নাটোর-ঢাকা মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী এনপি এলিগ্যান্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শুনে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৩টি লাশ উদ্ধার করে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।