বাংলাদেশী তরুণের প্রামান্যচিত্র বার্লিন উৎসবে
তরুণ নির্মাতা আলী হায়দার নির্মিত ‘উইসেস ফ্রম বাংলাদেশ’ নামক প্রামান্যচিত্র ৫৬ তম বার্লিন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে।
বার্লিন উৎসবে তরুন নির্মাতাদের উৎসাহ দেবার জন্য বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাস এর আসরে প্রামান্যচিত্রটি প্রতিযোগিতার জন্য দেখানো হবে।
এ উৎসবে সারা বিশ্ব থেকে পাঠানো ৩৬০০ ছবি থেকে বাছাইকৃত ১০০ টি ছবি নির্বাচন করা হয়।
আমেরিকার সিসেমী স্ট্রীট ওয়ার্কশপ এর অর্থায়নে নির্মিত এই ডকুমেন্টারিটিতে গাজীপুরের ৫ থেকে ৮ বছর বয়সী সানজিদা, নওরিন ও মেহেদি’র প্রাত্যহিক জীবন ও তাদের ভবিষ্যত পরিকল্পনা, আশা আকাঙ্খার কথা ফুটে উঠেছে।
৬ মিনিট ৪৫ সেকেন্ড ব্যপ্তির এই প্রামান্যচিত্রে কোন ধারাভাষ্য দেয়া হয়নি। অংশগ্রহণকারী শিশুদের বক্তব্য দিয়ে নির্মাতা বিষয়টি ফুটিয়ে তুলেছেন।
