২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেশনজটের কারণে জাবি’র সমাবর্তনে অংশ নিতে পারছে না ৯৫০ জন শিক্ষার্থী

সেশনজটের কারণে আগামী ২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তর (সম্মান) ২০০৩ সালের ১৫টি বিভাগ এবং স্নাতকোত্তর ২০০২ সালের ১৬টি বিভাগের প্রায় সাড়ে ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

অনুসন্ধানে জানা যায়, এবারের সমাবর্তনে ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত স্নাতকোত্তর (সম্মান), ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত স্নাতকোত্তর এবং ৩০ নভেম্বর ২০০৫ পর্যন্ত এমফিল ও পিএইচডি ডিগ্রীপ্রাপ্তদের ডিগ্রী দেওয়া হবে।

সূত্র জানায়, সেশনজটের কারণে ২০০৩ সালের øাতক (সম্মান) শ্রেণীর ১৫টি বিভাগ এবং ২০০২ সালের স্নাতকোত্তর শ্রেণীর ১৬টি বিভাগের ফলাফল প্রকাশিত না হওয়ায় প্রায় সাড়ে ৯০০ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণ করতে পারছে না।

প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র মোঃ বাকী বিল্লাহ সমাবর্তনে অংশগ্রহণ করতে না পেরে দুঃখ প্রকাশ করে বিডিনিউজ বলেন, শিক্ষকদের গাফিলতি এবং লাগামহীন সেশনজটের কারণে এখন আমাদের শিক্ষাজীবন ধ্বংসের সম্মুখিন।

বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগ হচ্ছে - ২৮টি। এরমধ্যে এ বছর চারটি নতুন বিভাগ খোলা হয়েছে। তবে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে চালুকরা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কোনো শিক্ষার্থীই সেশনজটের কারণে সমাবর্তনে অংশ নিতে পারছে না।