২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর পলিটেকনিকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে ভিপিসহ আহত ১৫

আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে সংসদের ভিপি ও এজিএসসহ ১৫ জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

আহতদের মধ্যে ভিপি জসিম, এজিএস সামসুজ্জোহা শাওন, জামান, আওরঙ্গজেব, আবদুল্লাহ আল মারুফ, মোজাফফর হোসেন ও সুমন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জসিমের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের একাংশ সকালে এজিএস শাওনের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে। এসময় অপরাংশের নেতা ইমরান হোসেন হৃদয় সেখানে উপস্থিত হলে দুু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্র“পের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। তপন ও হাতকাটা কালুসহ কয়েকজন বহিরাগত সন্ত্রাসীও সংঘর্ষে অংশ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের কর্মীরা ইনস্টিটিউটের ছাত্রবাসের কয়েকটি কক্ষ ভাংচুর করে। 

আগামী ১৫ ফেব্রুয়ারি ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান অধ্যক্ষ আবদুল গফুর।