জয়পুরহাটে জঙ্গি সন্দেহে অস্ত্র লুট মামলার আসামী গ্রেপ্তার
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রাম থেকে রোববার ভোর রাতে পুলিশ জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম মাহফুজার রহমান (৩৫)। সে ২০০৩ সালের ১৪ আগস্ট জয়পুরহাটে পুলিশের অস্ত্র লুট মামলার অন্যতম আসামী।
পুলিশ সুপার আব্দুল্লাহ--আল আজাদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মাহফুজার রহমানের বাবার নাম হাজী মোজাম্মেল হক এবং সে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মন্তেজারের জামাই। ২০০৩ সালের ১৪ আগস্ট পুলিশ--জঙ্গি সংঘর্ষ এবং পুলিশের অস্ত্র লুট মামলায় মাহফুজার রহমান একজন তালিকাভূক্ত আসামী। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
