মানিকনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিক্সাচালক নিহত
নগরীর মানিকনগরে শনিবার রাত ২টার দিকে একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন রিক্সাচালকের মৃত্যু হয়েছে।
নিহত রিক্সাচালকের নাম আব্দুল জব্বার (৪০)। সে কুমিল্লার আব্দুল লতিফের ছেলে।
রাতে রিক্সা গ্যারেজে জমা দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে ব্যর্থ হয়েছে।
নিহত জব্বারের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার মালচর গ্রামে। সে নগরীর মানিকনগরের ১১১/২ মিয়াজান গলির বাসিন্দা।
