২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর আদাবরে পুলিশের গাড়ির চাপায় এক শিশু নিহত

রাজধানীর আদাবরে পুলিশের গাড়িচাপায় অজ্ঞাত পরিচয়ের এক শিশুকন্যা (৬) নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 04:06 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

হাসপাতাল সূত্র জানায়, আদাবর এলাকার আক্কাস নগরে রোববার সকাল ১০টায় রাস্তাপার হতে গিয়ে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টহল পুলিশের দ্রতগামী পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

পরে নিহতর লাশ ময়না তদন্তের জন্য পুলিশের ওই পিকআপ ভ্যানে করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।