২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জি’র পরিচালক ফ্রায়েনের পদত্যাগ

এশিয়া এনার্জি’র পরিচালক মাইকেল ফ্রায়েন পদত্যাগ করেছেন। লন্ডন ভিত্তিক এনার্জি পিএলসি এবং নারডিনা রিসোর্সেস পিএলসি’র চেয়ারম্যান পদে যোগ দেয়ায় তিনি এশিয়া এনার্জি’র পরিচালক পদ থেকে পদত্যাগ করেন বলে জানিয়েছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ফ্রায়েন লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগ বাজারে (এআইএম) এশিয়া এনার্জিকে অন্তর্ভুক্ত করতে অধিক গুরুত্ব আরোপ করেন। তার এ ভূমিকার কারণে কোম্পানির প্রাথমিক পর্যায়ের ২৮ মিলিয়ন পাউন্ডের পুঁজিকে ২২০ মিলিয়ন পাউন্ডে উন্নীত করা সহজ হয়েছে।

গত দু’বছরে বাংলাদেশে ফুলবাড়ী কয়লা প্রকল্প উন্নয়ন কাজে এশিয়া এনার্জি বেশ সাফল্য অর্জন করেছে।

ফ্রায়েন কোম্পানির কৌশলগত নির্দেশনা এবং ১৪ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক শেয়ারের (আইপিও) ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি পরিবেশগত প্রভাব সম্পর্কে বাংলাদেশ সরকারকে যে বিবৃতি দেন তা পরবর্তীতে অনুমোদিত হয়।