বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে বয়ান শুরু
টঙ্গির তুরাগ নদীর তীরে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থলে সমবেত হয়েছেন।
রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য ইজতেমা স্থলে চেকপোস্ট ও কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান প্রবেশ পথসহ ১৮টি প্রবেশপথে বসানো হয়েছে অন্তত ৪৮টি সিসিটিভি ক্যামেরা। এছাড়া ইজতেমা ময়দানের কিছু বিশেষ স্থানে ১৪টি ক্যামেরা, আটটি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। ইজতেমায় এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন।
