১৮ তম বিসিএস ফোরামের নতুন কমিটি গঠন: নূর সভাপতি, মাহমুদ সাধারণ সম্পাদক
অষ্টাদশ বিসিএস ফোরামের নতুন কমিটিতে নূর আহমেদ (ইকনমিক) সভাপতি এবং মাহমুদুর রহমান (তথ্য) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শুক্রবার ফোরামের সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভায় ২০০৬ -- ০৭ সালের জন্য এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯টি ক্যাডারের ৩০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৪৩ সদস্যের এ কমিটির নির্বাচিত অপর সদস্যরা হলেন--
সহ-সভাপতি : আব্দুল আলীম (স্বাস্থ্য), সেলিম খান (প্রশাসন), সাব্বির (কর), মনিরুজ্জামান (খাদ্য), ইমাম হোসেন (পুলিশ), যুগ্ম সম্পাদক: নাসিরউদ্দিন (বিচার), আব্দুল মালেক (টেলিকম), মাহবুবুল হক (শিক্ষা); সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন (গণপূর্ত), কোষাধ্যক্ষ সিরাজুল মুনির (অডিট), অফিস সম্পাদক কামরুজ্জামান (ইকনমিক), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (আনসার), সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক আহসানুল হক (পরিবার পরিকল্পনা) এবং সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান (সড়ক ও জনপথ)।
এছাড়া নির্বাচিত ২০ জন নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন : আনিসুল হক (পররাষ্ট্র), রফিকুল ইসলাম (পরিসংখ্যান), মইনুল ইসলাম (রেলওয়ে), আজাদ রহমান (সড়ক ও জনপথ), আতিকুল হক (কর), মোজাম্মেল হক (পরিবার পরিকল্পনা), বদিউজ্জামান (অডিট)।
