বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫০
বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জের দুধলমৌ নামক স্থানে শুক্রবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫০জন আহত হয়েছে।
নিহতরা আবুল হোসেন হাওলাদার (৪৫) ও অজ্ঞাত এক কিশোর।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একপথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থালেই অজ্ঞাত পথচারী ও যাত্রী আবুল হোসেন হাওলাদার নিহত হন। আহতদের বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
