উত্তরায় মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে দুবাই ফেরত যাত্রীর চিকিৎসাকে কেন্দ্র করে তুলকালাম, সাংবাদিক লাঞ্ছিত
উত্তরায় মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুবাই ফেরত মমতা নামে এক যাত্রীর চিকিৎসাকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে হট্টগোল ও বিশৃংখলার ঘটনা ঘটেছে।
ঘটনার পর বিডিনিউজের টঙ্গী সংবাদদাতা মনির হোসেন জীবন হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে এনজিও কর্মীদের হাতে লাঞ্ছিত হন।
খবর পেয়ে বিমান বন্দর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
