দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় পিডিবি’র ৮ হাজার কর্মীর প্রতিক কর্মবিরতি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা বৃহস্পতিবার দিনভর প্রতিক কর্মবিরতি পালন করেছে।
শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি চলাকালে অফিসে বিক্ষোভ সমাবেশ করে। সকালে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ে। যশোরে শ্রমিক-কর্মচারীরা তৃতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত রাখে। শনিবার ধর্মঘট অবস্থানকারী সংগঠনের জোনাল কমিটির সভা থেকে পরবর্তী ঘোষণা করা হবে।
যশোরের নওয়াপাড়া শিল্পাঞ্চলকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছ থেকে পিডিবি’র কাছে ফেরত দেওয়ার দাবিতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ডাকে মঙ্গলবার থেকে পিডিবি যশোর সার্কেলের পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারী লাগাতার ধর্মঘট শুরু করে।এই দাবির সমর্থনে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীন পদ্মার দক্ষিণ পারের ২১ জেলায় প্রতিকী কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
এদিকে, যশোরে তিন দিন ধরে ধর্মঘট চললেও এবং২১ জেলায় একদিন প্রতীক কর্মবিরতি পালন সত্ত্বেও প্রশাসনের কোন কর্মকর্তা এখনও আন্দোলনরতদের সাথে বৈঠকে বসেননি। আন্দোলনরত সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, এ অবস্থা চলতে থাকলে ২৮ তারিখের সভা থেকে ২১ জেলায় লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
