২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে কুলিক নদীর বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, মর্টার সেল ও গুলিবর্ষণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বৃহস্পতিবার কুলিক নদীর উপর বাঁধ নির্মান কাজে বাধা দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা মর্টার সেল ও গুলি বর্ষণ করেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 10:12 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ঘটনার পর বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার বাঁধ নির্মান কাজ চলাকালে বিএসএফ সদস্যরা বাধা দিয়ে বৃষ্টির মত গুলিবর্ষণ ও মর্টার সেল নিক্ষেপ করে। মর্টার সেল বর্ষণের বিকট শব্দে হরিপুর উপজেলার তিনটি গ্রামের আতংকিত অধিবাসীরা গ্রাম ত্যাগ করায় এলাকা জনশূন্য হয়ে পড়ে।

ঘটনার পর ভারতীয় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়নের কারনে এলাকায় যুদ্ধবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ অংশে বিডিআর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে।