২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে

কঠোর নিরাপত্তার মধ্যে টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা। এটি বাংলাদেশে এ ধরনের ৪১তম জমায়েত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থল তুরাগ তীরে হাজির হয়েছেন।

সম্প্রতি দেশব্যাপী বোমা হামলার কারণে সরকার ইজতেমার নিরপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমাস্থলের চারপাশে ২২ হাজারের বেশি র‌্যাব, বিডিআর, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার দুপুরে তিনদিনব্যাপী এ জমায়েত শেষ হবে।

ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে তারা ইজতেমায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে, বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বিশ্ব ইজতেমার বিশাল ধর্মীয় মহাসমাবেশ ও আখেরি মোনাজাত বাংলাদেশের

জনজীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

তিনি বলেন, ইসলামের সার্বজনীন উদারতা, সহনশীলতা ও শান্তির মর্মবাণী প্রচার ও প্রসারে বিশ্ব ইজতেমা

গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য দৃঢ় করার পাশাপাশি বিশ্বশান্তি ও স্থিতিশীলতা

প্রতিষ্ঠায় বিশ্ব ইজতেমা বিশেষ ভূমিকা পালন করে যাবে।

প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আল¬াহর দরবারে দেশের মানুষের সুখ, শান্তি ও অগ্রগতি কামনা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বিশ্ব ইজতেমার সাফল্য কামনা করেন।

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও ইজতেমার মোনাজাতে অংশ নিয়ে সাধারন জনগন, আইনের অপব্যবহার, বাসস্থানের নিশ্চয়তা এবং সন্ত্রাসী তৎপরতা দুরীকরণে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থণা করবেন বলে জানান।

ইজতেমার এলাকায় প্রতিটি চেকপোষ্টে পাহাড়ার ব্যাবস্থা নেয়া হয়েছে এবং জেলা ভিত্তিক প্রবেশের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধান প্রবেশপথসহ ১৮টি প্রবেশপথে অন্ততপক্ষে ৪৮ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও ইজতেমা ময়দানের কিছু বিশেষ স্থানে ১৪টি ক্যামেরা, আটটি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। প্রথমবারের মতো ইজতেমায় এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র জানায়, ইজতেমা ময়দানে কামার পাড়া, মুন্নু ট্রাক স্ট্যান্ড, টঙ্গি ব্রীজ এলাকা এবং স্টেশন রোড এলাকায় চেক পোষ্টে পুলিশ সার্বক্ষণিকর প্রহরায় রয়েছে।

ইজতেমায় যোগদানের জন্য ইতিমধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলংকা নেপাল, সৌদী আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, থাইল্যান্ড, কাতার এবং অস্ট্রেলিয়া থেকে মুসুল্লিরা চলে এসেছে।

ঢাকা সিটি কর্পোরেশন, এলজিইডি, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস, টঙ্গি মিউনিসিপাল্টি, জেলা-প্রশাসক এবং গাজীপুর পুলিশ প্রশাসনসহ বিভিন্ন কর্তপক্ষ ইজতেমাকে সুষ্ঠুভাবে সফল করার জন্য সার্বিক তত্তাবধানে রয়েছে।

ইজতেমা উপলক্ষ্যে যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে বিভাগের বিশেষ একটি রেল ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

র‌্যাব সদস্যদল এবং সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এ সময় নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য টঙ্গির আকাশ পথে হেলিকপ্টার প্রদক্ষিণ করবে।

সূত্র জানায়, ২২ হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যের মধ্যে র‌্যাবের অন্ততপক্ষে ১৬৮৩ জন সদস্য মোতায়েন থাকবে। দুটি হেলিকপ্টার ও বোমা নিষ্ক্রিয়কারী দলও মেলা স্থলে অবস্থান করবে।

র‌্যাব, বিডিআর, আনসার, এপিবিএন এবং সাদা পোশাকধারী পুলিশ, বিভিন্ন বিভাগের গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক ভাবে এলাকা প্রদক্ষিণে নিয়োজিত থাকবে।

ইজতেমা উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত আশুলিয়া-বাইপাইল সড়কের যানচলাচল বন্ধ রাখা হবে।

বিআরটিসি’র ৩১৫টি বাস মুসল্লিদের আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকবে।

তুরাগ নদীর উপর পারাপারের জন্য পাঁচটি পন্টুন বসানো হয়েছে। পন্টুন ছাড়া নদীপথে কাউকে পারাপারের অনুমতি দেয়া হবে না।

সদর ঘাট থেকে ইজতেমা ময়দানে আসার জন্য একটি বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে ধর্মপ্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহান বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠের উত্তর-পূর্ব কোণায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন। ইজতেমা উপলক্ষ্যে ২৮টি প্রতিষ্ঠান মেডিক্যাল ক্যাম্প চালু করা জন্য বরাদ্দ নিলেও গতকাল পর্যন্ত মাত্র ১৬টি ক্যাম্প চালু দেখা গেছে। তবে এসব ক্যাম্পে চিকিৎসক খুঁজে পাওয়া যায়নি। ওষুধও ছিল অপর্যাপ্ত। ৫০ শয্যার টঙ্গী সরকারি হাসপাতালে ইজতেমার জন্য অতিরিক্ত ৪০টি শয্যা ফেলা হয়েছে। ইজতেমা শুরুর আগে একাধিক প্রস্তুতি সভায় সিভিল সার্জন ডাঃ মোবারক হোসেন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডঃ আফতাব উদ্দিন মুসুল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যে সব প্রতিশ্র“তি দিয়েছিলেন বৃহস্পতিবার তার লেশমাত্রও ছিল না। এদিকে ইজতেমা উপলক্ষে টঙ্গী হাসপাতালে আটটি অ্যাম্বুলেন্স সার্বক্ষনিক প্রস্তুত থাকার কথা থাকালেও উপস্থিত ছিল মাত্র তিনটি।