২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রাম জেলার শীতলপুরে ঢাকা-যশোর মহাসড়কে বৃহস্পতিবার সকালে  সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের ড্রাইভার। তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাতটার সময় একটি ট্রাক মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পিকআপ ভ্যানের ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

জানা যায়, মাছ বোঝাই ভ্যানটি চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিল।