বৃহস্পতিবার ঢাকা আসছেন ক্রিস্টিনা রোকা
দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন। তার এ সফরকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হচ্ছে।
তার এ সফরে সন্ত্রাস ও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে মনে করা
মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, এ সফরে তিনি সরকার ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
বর্তমান সফরে রোকা বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বার্তা নিয়ে আসতে পারেন। এতে জঙ্গি বিরোধী পদক্ষেপের জন্যে সরকারের প্রশংসা ও জঙ্গি দমনে মার্কিন সরকারের সহযোগিতার প্রতিশ্র“তি থাকতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
তার এ সফরে তিনি মানবাধিকার ইস্যু ছাড়াও সুশাসন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে সাক্ষাৎ করবেন।
এছাড়া তিনি বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় মেয়াদে জজ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই হবে রোকার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর।
এর আগে মার্কিন পররাষ্ট্র বিভাগের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস- এর এ মাসেই দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরের ইঙ্গিত দেওয়া হলেও তা বাতিল করা হয়।
এদিকে কূটনীতিক সূত্র জানায়, বিভিন্ন জঙ্গি গ্র“প ও সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে চায় এবং দুর্নীতি দমনে পদক্ষেপ নিতে তারা বাংলাদেশকে উৎসাহিত করতে চায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাস মোকাবেলার ব্যাপারে বেশকিছু বিষয়ের ওপর আলোকপাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দু’দেশের মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রক্রিয়াগুলোর মধ্যে ইসলামি জঙ্গিদের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, মানি লন্ডারিং দূর করার লক্ষ্যে আইন প্রণয়ন, আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে একটি ব্যাপক কনভেনশনের ব্যাপারে বাংলাদেশকে উৎসাহিত করা, বাংলাভাই ও শায়খ আব্দুর রহমানকে গ্রেপ্তারের বিষয়গুলো রয়েছে।
