২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানিগঞ্জে হিউম্যান হলারের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

কেরানিগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মনুব্যাপারী ঢাল এলাকায় বুধবার সকালে হিউম্যান হলারের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নিহত শিশুর নাম আজাহার ইসলাম (৭)। সে মনুব্যাপারী এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে নয়াবাজার থেকে ছেড়ে আসা হিউম্যান হলারটি খোলামোড়া যাওয়ার পথে শিশু আজাহারকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার পরপরই চালক গাড়িসহ পালিয়ে যায়।

এ ব্যাপারে কেরানিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।